পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার (০৭ জুলাই) পর্যন্ত গণনা করা এ সংখ্যা ছিলো আংশিক।
সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক ব্রিগেড জিএসপিএম জানায়,
‘দেশটির বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’
‘এদের মধ্যে ইয়োপোগনে ৯ জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা যায়।’
জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপ-প্রধান অ্যানিসেট বাহ বলেন,
‘শিল্পাঞ্চল ইয়োপোগনে বৃহস্পতিবার ভোর তিনটার দিকে প্রথম ভূমিধস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হয়।’
‘একই এলাকায় দ্বিতীয় ভূমিধসে সাতজন আহত এবং এক শিশুসহ আরো চারজন নিহত হয়।’
তিনি আরও জানান,
‘অ্যাটেকুবে-মোসিকরোতে ধসে পড়া মাটির নিচ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়।’
‘নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায়। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি খুঁজে পায়।’
উল্লেখ্য, আইভরি কোস্টে প্রতি বছর জুন ও জুলাই মাসে ভারি বৃষ্টিপাত হতে দেখা যায়। গত জুনের মাঝামাঝি ইয়োপোগনে ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্য মারা যায়।
সরকার গত মাসে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে আবহাওয়াজনিত ঘটনায় ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
- কড়া রোদে হার্ট অ্যাটাকে দায়িত্বরত অবস্থায় কনস্টেবলের মৃত্যু
- গোমস্তাপুরে চুরি হওয়ার অটো ভ্যান উদ্ধার,আটক-৩
- পরকীয়ার জেরে খুনি ভাড়া করে স্বামীকে হত্যা
- ক্রিকেট জগতে তামিম ইকবাল অনন্য: সিয়াম
- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- ৫ দেশে বাংলাদেশের নতুন দূত
- ধানমন্ডিতে ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করলো মাহাদী

Comments are closed.