ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপের দেশ স্পেনের উত্তরাঞ্চলীয় শহর জারাগোজায় ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক ভয়াবহ বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট, এমনকি বন্যার স্রোতে ভেসে গেছে বহু গাড়ি।
বার্তা সংস্থা ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়,
‘স্পেনের জরুরি বিভাগ জানায়, বন্যার পানিতে ডুবে গেছে রেললাইন। ফলে ৫০০ আরোহীসহ একটি একটি ট্রেনের শিডিউল বাতিল করা হয়। পরে বিকল্প উপায়ে তারা গন্তব্যস্থলে পৌঁছান।’
এছাড়া, বন্যার পানির তোড়ে ভেসে গেছে বহু যানবাহন। ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। এর ফলে, কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন ছিলো গোটা শহর।
প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকেই জারাগোজায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। প্রাণহানি এড়াতে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে প্রশাসন।
জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ বিভাগ।
আরও পড়ুন:
- ৬৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার হাজি
- জাপানি সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা চীনের
- বর্ষাকালে বিভিন্ন রোগ প্রতিরোধে যা যা করণীয়!
- ব্রাজিলে ভবন ধসে শিশুসহ নিহত ৮, নিখোঁজ ৫
- দেশের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা
- মা হারা হারালেন টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী
- তামিম ইকবাল পর গণভবনে ডাক পড়ল পাপনের
- প্রধানমন্ত্রীর কথা রাখতে অবসর থেকে সড়ে আসলেন তামিম
- ইতালিতে বৃদ্ধাশ্রমে আগুন; শ্বাসকষ্টে ৬ জনের মৃত্যু
- ডিজনি তারকা ও পপ গায়িকা কোকো লি আত্মহত্যা করেছেন
- চাটমোহরে ট্রেনের ধাক্কায় ট্রলিতে থাকা যুবকের মৃত্যু
- পুলিশ সদস্যের প্রেমের টানে নোয়াখালীতে পেরুর তরুণী
