উত্তর সিকিমে ধসের কারণে আটকে পড়া প্রায় ৪০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই নিয়ে চলতি বছরে মোট ছয়বার আটকে থাকা পর্যটকদের উদ্ধার করল তারা।
উত্তর সিকিমের লাচেন, লাচুং, চুংথাং থেকে শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে দেশ-বিদেশের প্রায় ৫০০ পর্যটককে উদ্ধার করে ভারতীয় সেনারা।
এদিকে, উদ্ধার করা পর্যটকদের মধ্যে একজন পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি সুস্থ আছেন, তবে এখনও তার চিকিৎসা চলছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে,
‘শুক্রবার ওই পর্যটকরা লাচুং ও লাচেন ভ্যালিতে ঘুরতে গিয়েছিলেন। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়।
এরপর চুংথাংয়ে রাস্তায় ধস নামার কারণে সেখানেই আটকে যায় পর্যটকরা। অনেক চেষ্টা করেও তারা বের হওয়ার পথ পাচ্ছিলেন না।’
এরপরই উত্তর সিকিমের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর কাছে খবর পাঠানো হলে সাথে সাথে ভারতীয় সেনা, ত্রিশক্তি কর্পস, বর্ডার রোড অর্গানাইজেশন ঘটনাস্থলে ছুটে যায়। তারা আটকে থাকা পর্যটকদের উদ্ধার করেন।
উদ্ধারকৃতদের মধ্যে আছেন ২১৬ জন পুরুষ, ১১৩ জন নারী ও ৫৪ জন শিশু।
উদ্ধার করে পর্যটকদের সেনাবাহিনীর তিনটি আলাদা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পর্যটকদের জন্য একটি বিশেষ মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছিল।
উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়েছিলেন। মেডিকেল টিমের পক্ষ থেকে দ্রুত ওই নারীকে স্থানীয় হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
পরে জানা যায়, ওই নারী গুরুদংমার লেকে ঘুরতে গিয়েছিলেন। অতিরিক্ত উচ্চতায় তার শ্বাসকষ্ট হয় ও শারিরীক অবস্থার অবনতি হয়।
সেনার ক্যাম্পে পর্যটকদের গরম কাপড়, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এছাড়া, পর্যটকরা যাতে প্রবল শীতে ভালোভাবে রাত কাটাতে পারেন তার জন্য সেনারা নিজেদের ব্যারাক পর্যন্ত খালি করে দেন।
এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন,
‘সীমান্ত রক্ষার পাশাপাশি হিমালয়ের অতিরিক্ত উচ্চতায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উদ্ধারে সব সময় তৎপর ছিল আমাদের সেনারা।’
আরও পড়ুন :
- মেক্সিকোতে গাড়ির শোয়ে এলোপাতাড়ি গুলি; নিহত ১০
- ৩৫ বছর প্রতিষ্ঠায় বাংলাদেশ ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু সাদা তিলের নাড়ু
- বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশুর লাশ উদ্ধার
- নোবেলের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে: ডিবি প্রধান
- গায়ক নোবেল রিমান্ডে
- লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ২ ট্রেনের যাত্রা বাতিল
- নতুন তারিখ ঘোষণা মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত
- ধোনি আরও পাঁচ বছর খেলতে পারবে: মাইক হাসি
- যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির তুমুল সংঘর্ষ
- ঝিনাইদহে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ; যুবক গ্রেফতার
- যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির তুমুল সংঘর্ষ
- বাগেরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মত্যু
- ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়
- প্রান্তিক খামারিদের তারা জিম্মি করছে: বিপিএ
- গাজীপুরে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু!

Comments are closed.