ইতালির মিলান শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ছয় জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া অন্তত ৮০জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাত ১টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
বৃদ্ধাশ্রমটি মিলানের কাসা দেই কোনিগোইতে অবস্থিত। সেখানে ১৬৭ জন বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।
তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় আগুনে পুড়ে। আর বাকিরা ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যান।
আগুন লাগার পর বৃদ্ধাশ্রমের একজন কর্মী ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মিলানের ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা নিকোলা মিসেলি সংবাদমাধ্যমকে জানান,
‘আগুনের সূত্রপাত একটি বেডরুমে হয়েছে বলে ধারণা করা হচ্ছে । এরপর এটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে।’
নিকোলা আরও জানান, ‘আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন ছিল। কারণ ধোঁয়ার জন্য কোনও কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।’
আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সবাই শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
মিলানের মেয়র গিওসেপ্পি সালা বলেন, ‘আগুন অনেক বড় ক্ষতি করেছে। আশা করি যারা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছে তারা এই ক্ষতির অংশ হবে না।’
আরও পড়ুন :
