যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের অন্যতম প্রধান শহর বাল্টিমোরে গত শনিবার রাতে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এতে দুইজন নিহত এবং ২৪ জন আহত হওয়ার খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
রবিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে,
‘দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় পুলিশ বিভাগ বলেছে, বাল্টিমোরে গ্রেনটা এভিনিউয়ের ৮শ নম্বর ব্লকে এ গুলির ঘটনা ঘটেছে।’
‘তবে এতে কোনো হতাহত হওয়ার খবর বা অন্য কোনো তথ্য জানায়নি তারা।’
এদিকে কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে,
‘এ ঘটনায় গুলিতে আহত নয় জনকে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ।এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’
তবে এক প্রত্যক্ষদর্শী টেলিভিশন চ্যানেল ফক্স ৪৫-কে বলেছেন,
‘ব্রুকলিন ডে’ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন রাতে গ্রেনটা এভিনিউয়ের ৮শ নম্বর ব্লকে কয়েক শ মানুষের সমাবেশ ঘটে। সেখান থেকে ২০ থেকে ৩০টি গুলির শব্দ শোনার কথাও জানিয়েছেন তিনি।’
আরও পড়ুন:
- হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ
- কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু; আহত ১
- সিলেটে কাঁচা মরিচের কেজি ১ হাজার টাকা
- কোরবানির পশুর চামড়া খাওয়া কি জায়েজ?
- ভয়াবহ দুর্ঘটনায় ফিলিস্তিনের কারামন্ত্রীর মৃত্যু
- ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যায় গ্রেপ্তার ৪
- মোটরচালিত মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গৃহবধূর মৃত্যু
- ছুটি শেষে আজ খোলা হলো অফিস-আদালত, ব্যাংক-বীমা
- বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো টিকটকার রাজ
- বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Comments are closed.