বিমান দুর্ঘটনায় মারা গেলেন অ্যাপোলো-৮ এর নভোচারী

প্লেন দুর্ঘটনায় মারা গেছেন নাসার অ্যাপোলো-৮ অভিযানের মহাকাশচারী বিল অ্যান্ডারস। ৯০ বছর বয়সে তিনি দুর্ঘটনার শিকার হলেন।

ওই সময় মহাকাশে তোলা সবচেয়ে বিখ্যাত স্থিরচিত্রগুলোর মধ্যে ‘আর্থরাইজ’ নামক আইকনিক ছবিটি তুলেছিলেন বিল অ্যান্ডারস।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলের উত্তরে পানিতে তার প্লেনটি বিধ্বস্ত হয়। ওই দিন বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৯৬৮ সালে নাসার অ্যাপোলো-৮ অভিযানের সময় তিনি পৃথিবী ছেড়ে চাঁদে পৌঁছানোর প্রথম ছবিটি তোলেন। এতে অনুর্বর চন্দ্র পৃষ্ঠ থেকে পৃথিবীকে দিগন্তের উপরে উঠতে দেখা যায়। যেন পৃথিবী চাঁদের পিছনে উঁকি দিচ্ছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card