লিওনেল মেসির কারণে মায়ামির জার্সি বিক্রি বেড়েছে ২৫ গুণ

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর সুফল পাচ্ছে ইন্টার মায়ামির।

রীতিমতো উড়ছে দলটি। খুদে জাদুকরের নৈপুণ্যে লিগ কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে মায়ামি।

মেসি টর্নেডোর ছাপ পড়েছে মায়ামির জার্সি বিক্রিতেও।

বর্তমান সময়ে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে ইন্টার মিয়ামির মেসির ১০ নম্বর জার্সির ‘অথেনটিক ভার্শন’ পাওয়া।

চাহিদা তুঙ্গে থাকায় মেসির ১০ নম্বর জার্সির ‘অথেনটিক ভার্শন’ বাজারে ছাড়তে না ছাড়তেই শেষ হয়ে গেছে।

চাহিদার সঙ্গে জার্সির জোগান দিতে গিয়ে নাভিশ্বাস উঠছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের।

বাজারে নতুন জার্সি আনতে সাধারণত ছয় মাসের মতো সময় লাগে।

সেই মোতাবেক নতুন জার্সি অক্টোবরের আগে বাজারে আনা সম্ভব না।
তবে অ্যাডিডাস চেষ্টা করছে যত দ্রুত সম্ভব জার্সি বাজারে আনার কিন্তু

অক্টোবরের আগে কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছে তারা।

একাধিক প্রতিবেদন বলছে, মেসির কারণে মায়ামির জার্সি বিক্রি বেড়েছে ২৫ গুণ।

এ মুহূর্তে দলের অনলাইন শপে মেসির অথেনটিক জার্সিগুলোর প্রি অর্ডার নেয়া হচ্ছে ১৬০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকায়)।

এর আগে গত জুনে মেসি ইন্টার মায়ামিতে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই ক্লাবটির জার্সি বিক্রি ধুম পড়ে।

সে সময় ইন্টার মায়ামির ছয় মাসের জার্সি বিক্রি হয়ে গিয়েছিল এক দিনে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন :

 

এনএএন টিভি

Share this news as a Photo Card