যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তরাঞ্চলে রবিবার দুটি পৃথক ঘটনায় গাড়ি বোমা হামলায় তিন শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
এ প্রসঙ্গে বার্তা সংস্থা আরব নিউজ জানায়,
‘স্থানীয় বাসিন্দারা বার্তাসংস্থা এএফপিকে জানান, আঙ্কারাপন্থী যোদ্ধাদের দখলে থাকা তুর্কি সীমান্তের কাছে একটি গ্রাম শাওয়াতে একটি গাড়ি মেরামতের দোকানে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে।’
অপরদিকে, গাড়িবোমা হামলার দ্বিতীয় ঘটনাটি ঘটে মানজিব শহরে।
এই হামলায় একটি গাড়িতে রাখা বিস্ফোরক বস্তুর কারণে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে যুক্ত তিন যোদ্ধা নিহত হয় বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
মানজিব শহরটি ইসলামিক স্টেটের একটি প্রাক্তন শক্ত ঘাঁটি যেটি এখন মার্কিন-সমর্থিত এসডিএফের সঙ্গে যুক্ত একটি সামরিক পরিষদের অধীনে রয়েছে।
তাৎক্ষণিকভাবে বোমা হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
উল্লেখ্য, ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভের মাধ্যমে যুদ্ধ শুরু হয় সিরিয়ায়। পরে এটি জিহাদি ও বিদেশি শক্তির মধ্যে একটি বড় সংঘাতে রূপ নেয়।
এই সংঘাতে এখন পর্যন্ত অর্ধ মিলিয়নেরও বেশি লোক মারা গেছেন ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আরও পড়ুন:
- গৃহবধূকে হত্যার পর নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট
- ২০২৪ সালে এসএসসি পরীক্ষা ৩ ঘণ্টায়
- কাঁঠাল বীজ দিয়ে হরেক রকম পদ ও এর গুণাগুণ!
- পঞ্চগড়ে ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত
- প্রবল বৃষ্টিপাত-বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক, নিহত এক
- দেশের চার বিভাগে ভারী বর্ষণের আভাস
- বেশ চুপিসারে বিয়ে সারলেন ‘রাঙাবউ’ এর নায়িকা
