সৌদি আরবের বিভিন্ন স্কুলে ১১ হাজার ৫৫১ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
গত শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদির বিভিন্ন স্কুলে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি ভাষা, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক,
তাদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে।
দেশটির স্থানীয় সময় আগামী ২৫ জুলাই সকাল ৯টা থেকে আবেদন শুরু হবে।
আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই সকাল ১১টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
যোগ্যতাসম্পন্ন নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
চাকরি প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
গত মে মাসে সৌদি শিক্ষা মন্ত্রণালয় আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্কুল পাঠ্যক্রমে মহাকাশবিজ্ঞান শেখানোর একটি পরিকল্পনা ঘোষণা করেছে।
পৃথিবী সম্পর্কে জানা ও মহাকাশবিজ্ঞান শেখানোর লক্ষ্যে পাঠ্যক্রম এবং বিজ্ঞান ও
জাতীয় মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে মহাকাশবিজ্ঞানের প্রতি ‘শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব’ তৈরি করাই এর উদ্দেশ্য।
আরও পড়ুন :
- ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে
- ইতালি পৌঁছালেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
- মুন্সিগঞ্জে কিশোরের লাশ উদ্ধার
- ফ্রিজে সংরক্ষণ করলে যেসব প্রসাধনী ভালো থাকে বেশিদিন!
- শেরপুরে বেড়েছে ডেঙ্গু রোগী
- যাত্রী বাড়ানোর বিষয়ে রেলে ডাবল ডেকার কোচ সংযুক্ত করার সুপারিশ
- অভিনয় বিভাগে এস আর মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২২ পেলেন পলক
- লাকসামে ছুরিকাঘাতে খুন
- টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা
- ডেঙ্গু রোগী বেশি আসছেন ঢাকার ১১টি এলাকা থেকে
- তবে কি আবার সম্পর্ক জোড়া লাগালেন শাকিব-অপু?
- যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জন

Comments are closed.