পাকিস্তানে আঘাত হেনেছে ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প। এতে দেশটির বেশ কিছু অংশ কেঁপে উঠেছে। এছাড়া ভারত, চীন ও আফগানিস্তানেও এটি অনুভূত হয়েছে।
রোববার (২৮ মে) সকালে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাকিস্তান সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে।
অপরদিকে, ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে এনএসএমসি নিশ্চিত করেছে যে, এটি ছিল ৬ মাত্রার ভূমিকম্প।
পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৫০ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত অঞ্চলে।
জানা গেছে, ভূমিকম্পের গভীরতা ছিল ২২৩ কিলোমিটার। ফলে এটি পাকিস্তান, চীন, আফগানিস্তান এবং ভারতসহ বেশ কয়েকটি দেশে অনুভূত হয়েছে। এছাড়া, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন :
- ফতুল্লায় ছেলে হত্যার বিচার না হওয়ার মায়ের মৃত্যু
- আড়াইহাজারে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
- মৌলভীবাজারের খামারিরা কোরবানির বাজার ধরতে প্রস্তুত
- রূপগঞ্জে ওয়ার্ড উপ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- ফুটবল টুর্নামেন্টে এর পুরস্কার বিতরণ
- ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী
- বিএনপির ১৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- চট্টগ্রামে বসতঘরে অগ্নিকান্ড; দুই সন্তানসহ মায়ের মৃত্যু
- আওয়ামীলীগের ডাক পেলে যেতে পারি: বর্ষা
- চকরিয়ায় কলেজছাত্রকে হত্যাচেষ্টার মামলা করায় চারাবাগান নিধন
- আওয়ামী লীগের যৌথসভা হবে আজ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল
- অবশেষে সমাপ্তির সুর বাজলো ‘মিঠাই’তে
