ড. মোহাম্মদ ইউনূস ও ১৭ জন সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। এতে আলেম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন, যিনি ড. আ ফ ম খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত। তিনি ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
খালিদ হোসেন একজন বাংলাদেশি সুন্নী দেওবন্দি ইসলামি পণ্ডিত। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব প্রাপ্ত খালিদ হোসেন ওমরগণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতিও ছিলেন।
খালিদ হোসেন বিশ্ব মুসলীম লীগের মুখপাত্র দ্যা ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নালসহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সীরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০ টি। এছাড়াও তিনি ৪টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক।
আরও পড়ুন : ড. ইউনূসের হাতে ২৭ মন্ত্রণালয় ও বিভাগ
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য মেরামত করেছেন ময়মনসিংহের শিল্পীরা
মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার শপথ নিলেন শিক্ষার্থীরা
