বিশ্ব গণমাধ্যমে ইসলাম ও মুসলিম উম্মাহের সঠিক প্রচার গুরুত্বপূর্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলাম ও মুসলিম উম্মাহ সম্পর্কে বিশ্ব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ধর্মের দোহাই দিয়ে যে সন্ত্রাসবাদের কথা বলা হয়, তা ইসলাম সমর্থন করে না। বিশ্ববাসীর কাছে ওআইসি ও তার সদস্য দেশগুলোর এ বিষয়টি তুলে ধরতে হবে। এ জন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে।

এ সময় তথ্যমন্ত্রী ওআইসির সামনে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও জঙ্গিবাদ দমনের উদাহরণ তুলে ধরেন।

তথ্যমন্ত্রী বলেন, কোনো দেশের জাতীয় ইস্যু স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন থেকে আমাদেরকে বিচ্যুত করতে পারবে না।

‘তথ্যবিকৃতি ও ইসলামভীতি প্রশমন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রেসিডেন্ট ফাহরেতিন আলতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ওআইসির সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীরা বক্তব্য দেন।

 

Share this news as a Photo Card