হজের সময় ছাতা ব্যবহারের পরামর্শ হজযাত্রীদের

হজের সময় উচ্চ তাপমাত্রা থেকে সুরক্ষায় হজযাত্রীদের ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন দেশটির জনস্বাস্থ্যবিষয়ক উপমন্ত্রী হানি জোখদার। অসুস্থ হজযাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন,

‘দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগী এবং গর্ভবতী নারীদের জন্য আমার পরামর্শ হলো, তারা যেন নিজেরাই জামারাতে পাথর ছুড়তে না যান, বরং তাদের পক্ষ থেকে অন্য কাউকে এ কাজের জন্য নিযুক্ত করা উচিত। নতুবা রোদের মধ্যে দীর্ঘ পথ হাঁটলে তারা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।’

হাজিদের স্বাস্থ্যসেবা

‘হজ মৌসুমে চারটি অঞ্চলের ১৪টি স্বাস্থ্যকেন্দ্রে ৩২ হাজার চিকিৎসক হজযাত্রীদের চিকিৎসা দিচ্ছেন।’

‘হজের সময় স্বাস্থ্যসেবা দিতে আরাফায় ৪৬টি, মিনায় ২৬টি, হজের স্থানগুলোর রাস্তার পাশে ৬টি এবং জামারাতে ১৬টিসহ ৩২টি হাসপাতাল ও ১৪০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি