আজ শনিবার (২৪ জুন) শেষ হচ্ছে হজ ফ্লাইট। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু করে রাত ১টা ৫০ মিনিটে শেষ ফ্লাইট ঢাকা থেকে ছেড় যাবে।
আগামীকাল রবিবার (২৫ জুন) ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে।
এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।
বাংলাদেশ থেকে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। আজ বাকিরা পৌঁছাবেন। সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।
পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া জানান, রবিবার থেকে বিশ্বের লাখো মুসলিমের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে মক্কা।
এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজ যাত্রীদের সেবা দেবেন।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজে যাবেন।
তাদের মধ্যে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪৬৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৯ হাজার ১৪৭ জন।
আজ শনিবার সৌদি আরবের ‘সৌদিয়া’ ও ‘ফ্লাইনাস’ এয়ারলাইন্সের ফ্লাইটে সৌদি আরব যাবেন ৩ হাজার ৮৫৭জন।
আরও পড়ুন :
- দুই বছরেই ভিকি-ক্যাটের দাম্পত্যে মোহভঙ্গ!
- ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ ১৩ যুবক,
- আবারও ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের দাম, দাম বেড়েছে মসলারও
- নরসিংদীতে মরহুম আব্দুল মতিন ভুইয়ার স্বরনে আলোচনা সভা,
- ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
- শেষ সময়ে কোরবানির পশু নিয়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
- প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার কারাদণ্ড
- বাংলাদেশের বিশ্বস্ত সঙ্গী হয়ে পাশে থাকতে চায় চীন
- হজ পালন করতে আজ দেশ ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ
- রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর ‘আত্মহত্যা’
- চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- আদালত আলেশা মার্টের সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন
- শিক্ষামন্ত্রী: প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় ও বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে
- নকলায় যুদ্ধ অপরাধের দায়ে গ্রেফতার সাবেক মেয়র মোখলেছুর রহমান

Comments are closed.