পবিত্র হজ পালন করতে আজ বৃহস্পতিবার দেশ ছেড়েছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
তার হজে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল। তবে আজ মক্কার উদ্দেশে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহর স্ত্রী।
তার সহধর্মিণী জান্নাতুল কেফায়েত মিষ্টি নিজের ফেসবুকে এক পোস্টে মাহমুদুউল্লাহর হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সেখানে মাহমুদুউল্লাহর জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন মাহমুদুউল্লাহ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বিবেচনায় নেই তিনি।
তবে বেশ কয়েকমাস ধরেই রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা।
কেননা বাংলাদেশ দলের ৭ নম্বর পজিশনের জন্য এই মুহূর্তে মাহমুদুউল্লাহ ছাড়াও আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
যে কারণে শেষ পর্যন্ত এই পজিশনে কে খেলবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আর আসন্ন এশিয়া কাপের দল থেকেই চূড়ান্ত হবে বিশ্বকাপের স্কোয়াড।
আরও পড়ুন :
- ফ্রান্সে প্যারিসে ভবন বিস্ফোরণ; আহত ৩৭ জন
- বগুড়ায় হাঁস আনতে গিয়ে বজ্রপাতে নববধূর মৃত্যু
- ‘কুরবানির পশুর ট্রাক থামিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা’
- গোয়েন্দা চরিত্র দিয়ে বড় পর্দায় ফিরছেন বিদ্যা বালান
- হেয়ার কেয়ার ও সিরামের ব্যবহার চুলের প্রাণ ফেরাতে
- নাতির মৃত্যুর শোকে খালে ঝাঁপ দিয়ে দাদীর আত্নহত্যা
- সিলেট ও রাজশাহী সিটিতে ভোট গ্রহণ শেষ; চলছে গণনা
- নাতির মৃত্যুর শোকে খালে ঝাঁপ দিয়ে দাদীর আত্নহত্যা
- রাসিক নির্বাচনে যে শঙ্কা প্রকাশ করলেন পুলিশ কমিশনার
- বিএসএমএমইউ নন রেসিডেন্ট চিকিৎসকরা ভাতা পেলেন
- হাতখরচ না দেয়ায় কৃষক বাবার মাথা পাথরে থেঁতলে খুন!
- বিষাক্ত জেলি পুশ করা ১৫’শ কেজি চিংড়ি পুঁতা হলো মাটিতে
- ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ৪ ইসরায়েলি নিহত, আহত ৪
- পাসপোর্ট সাত দিনের মধ্যে পেতে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট
- চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Comments are closed.