নাতির মৃত্যুর শোকে খালে ঝাঁপ দিয়ে দাদীর আত্নহত্যা

ঝালকাঠির কাঁঠালিয়ায় শিশু দেবরাজ (১১) খালের পানিতে ডুবে মারা যায় । নাতির মৃত্যুর শোকে দুই দিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন দাদি পুষ্প রানী (৬০)। এর দুইদিন পর তাঁর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২১ জুন) সকালে পশ্চিম ছিটকি এলাকার খালে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সাবেক ইউপি সদস্য পরিতোষ মিস্ত্রি জানান,

‘গত শুক্রবার দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পরিতোষ মিস্ত্রির চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাতি দেবরাজ।’

‘একদিন পর শনিবার খাল থেকে দেবরাজের মরদেহ এলাকাবাসীর সহয়তায় উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনার পর থেকে নাতি হারানোর শোকে মানসিকভাবে ভেঙে পড়েন দাদি।’

‘সোমবার রাত ১০টার দিকে দেবরাজের দাদি পুষ্প রানী খালের একই স্থান থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।’

কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে দাদি ও নাতির মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি