জেনে নিন আপনার আজকের রাশিফল

আজ ১৯ জানুয়ারি, রোজ বৃহস্পতিবার, পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়। ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ 
সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। অবসাদে ভুগলেও দিনের শেষে উত্ফুল্ল থাকবেন। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। মন স্থির রাখুন।

বৃষ
আয় বাড়লেও ব্যয়ের চাপ থাকবে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায় কিছু পরিবর্তন আসতে পারে। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। প্রয়োজনীয় কাজে গতি আনার চেষ্টা করুন। সুস্থ থাকুন।

মিথুন
কোনো যোগাযোগে উৎসাহিত হবেন। কর্মস্থলে দায়িত্ব বাড়বে। কারো সাহচর্যে আনন্দ পাবেন। কোনো দ্বন্দ্ব-বিরোধে জড়াবেন না। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফলতা পেতে পারেন। বিতর্ক এড়িয়ে চলুন।

কর্কট
কাজের চাপ থাকবে। আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। অন্যের ওপর নির্ভর করবেন না। অধীন কর্মচারী সমস্যা করতে পারে। আত্মবিশ্বাস শক্তিশালী করুন। সাহসী পদক্ষেপে পরিকল্পনা বাস্তবায়িত করুন।

সিংহ
উদ্যম ও পরিশ্রমের ফলে কিছু কাজের অগ্রগতি হবে। ব্যবসায় চাপ থাকবে কিন্তু লাভবান হবেন। কোনো বন্ধুর সমস্যায় চিন্তিত থাকতে পারেন। সমস্যা সমাধানে নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগিয়ে যান।

কন্যা
আপনার উদ্যোগে বৈষয়িক লাভবান হওয়ার সুযোগ পাবেন। ব্যবসায় উন্নতির যোগ আছে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। নতুন কোনো বিষয় আলোচনায় আসবে। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

তুলা
আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আর্থিক দিক ভালো। সন্তানের জন্য ভাবনা কমবে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। স্বার্থের পরিপন্থী কারো অনুরোধ রক্ষা করবেন না। সময়ের সঠিক ব্যবহার করুন।

বৃশ্চিক
কাজে উন্নতির যোগ আছে। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। আবেগের কারণে কোনো ভুল হতে পারে। সাহসী সিদ্ধান্ত নিতে হবে। মন ভালো রাখুন।

ধনু
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। সঠিক পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। ব্যাবসায়িক নতুন যোগাযোগ কাজে লাগবে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হবে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে হবে।

মকর
কোনো প্রচেষ্টায় বিলম্ব হবে। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। একঘেয়েমি ও কাজে স্থবিরতা আসতে পারে। ব্যয় বাড়বে। ভুল সংশোধনের সুযোগ পাবেন। ব্যর্থতার কাছে আত্মসমর্পণ করবেন না। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

কুম্ভ
আর্থিক চাপ থাকলেও কিছু অর্থ হাতে আসতে পারে। প্রত্যাশা পূরণে বন্ধুর সহযোগিতা পাবেন। মেইল বক্স চেক করুন, ভালো সংবাদ পাবেন। গুরুত্বপূর্ণ কাজে গতি বাড়াতে হবে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

মীন
জীবনের গতিপথ পরিবর্তনের সুযোগ আসবে। আপনার কাজে অন্যকে উৎসাহিত করতে পারবেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। পেশাগত কাজে আত্মবিশ্বাস বাড়বে। সুযোগের সদ্ব্যবহার করুন। ভালো থাকুন।

Share this news as a Photo Card