কুমড়ো ফুলের বড়া

কুমড়ো ফুলে দিয়ে সহজেই মচমচে পাকোড়া তৈরি করে বিকালের নাস্তায় সবাইকে খুশি করে দিতে পারেন। এ খাবারটি তৈরিতে সময় এবং উপকরণ দুটোই কম লাগে।

উপকরণ

১২-১৫ টা কুমড়ো ফুল

১ কাপ চালের গুঁড়া

২-৩ চামচ বেসন

১ চামচ হলুদ ও মরিচের গুঁড়া

১/২ চামচ জিরা, ধনিয়া ও গরম মসলা গুঁড়া

১/২ চামচ চাট মসলা

১টা ডিম

পেঁয়াজ কুচি,কাঁচামরিচ,ধনেপাতা

স্বাদ মতো লবণ

পরিমাণ মতো রান্নার তেল

প্রণালি

একটি পাত্রে চালের গুঁড়া, বেসন ও ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, ধনেপাতা ও লবণ দিন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আধাঘণ্টা রাখুন। এবার প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে মিশ্রণের মধ্যে কুমড়ো ফুল ডুবিয়ে তা একে একে তেলে ছাড়তে থাকুন। হালকা বাদামি না হওয়া পর্যন্ত এপিঠ ওপিঠ করে ফুলগুলো ভাজতে থাকুন।
গরম ভাত অথবা বিকালের নাস্তায় খেতে পারেন মচমচে পাকোড়া

Share this news as a Photo Card