চশমা পরিষ্কার করার সঠিক পদ্ধতি

অনেকেই চশমা নোংরা হলে জামার কাপড়, রুমাল বা তুলোর টুকরো দিয়েই মুছে নেন। কেউ কেউ তো মুখের ফুঁ দিয়েই ধুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এসব অভ্যাস চশমার কাচের জন্য ক্ষতিকর। এতে লেন্সে স্ক্র্যাচ বা দাগ পড়ে যেতে পারে, যা ধীরে ধীরে চশমার কার্যকারিতা নষ্ট করে দিতে পারে।

চলুন, জেনে নিই চশমা পরিষ্কারের সঠিক উপায়গুলো কী কী।

প্রথমে ঠাণ্ডা পানিতে হালকা করে চশমা ধুয়ে নিন। এরপর পরিষ্কার ও নরম টিস্যু দিয়ে আলতোভাবে মুছে নিন। টিস্যু না থাকলে, একটি খবরের কাগজের টুকরো পানিতে ভিজিয়ে তা দিয়েও পরিষ্কার করা যেতে পারে।

বাজারে পাওয়া যায় এমন বিশেষ চশমা পরিষ্কারের সলিউশন ব্যবহার করতে পারেন। স্প্রে করে টিস্যু দিয়ে মুছলেই কাচ ঝকঝকে হয়ে যাবে।
কখন কী করবেন না?
কাপড় দিয়ে ঘষে চশমা মুছবেন না। এতে কাচে দাগ পড়তে পারে।

কখনোই মুখের ভাপ বা ফুঁ দিয়ে পরিষ্কার করবেন না। এতে কাচের ওপর আর্দ্রতা জমে ক্ষতি হতে পারে।
চশমা শুধু চোখের সঠিক দৃষ্টির সহায়ক নয়, এটি এক ধরনের বিনিয়োগও। তাই যত্নে রাখাটা জরুরি।

সূত্র : টিভি নাইন বাংলা