জেনে নিন আপনার আজকের রাশিফল

আজ ১৩ মে, রোজ শনিবার। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়। ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। জেনে নিন আপনার আজকের রাশিফল-

মেষ
আর্থিক চিন্তা থাকবে। কাজের ক্ষেত্রে জটিলতা বাড়বে। কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন।

সমস্যা সমাধানে অন্যের সাহায্য পাবেন। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন, কাছেই ভালো সময়।

বৃষ
কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুর সহযোগিতায় সমস্যা সমাধানের পথ পাবেন।

পাওনা আদায়ে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে।

যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। বন্ধুর সঙ্গ আনন্দ দেবে।

মিথুন
পরিবেশ অনুকূলে থাকবে। আগের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ন থাকবে।

ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না। মনের স্থিরতা বজায় রাখুন। ভালো থাকুন।

কর্কট
কোনো শুভ সংবাদ পেতে পারেন। বিদেশসংক্রান্ত কোনো কাজের অগ্রগতি হতে পারে।

গুরুত্বপূর্ণ কোনো কিছুতে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণ বুদ্ধির ব্যবহার করুন। সুস্থ থাকুন।

কন্যা
আর্থিক যোগাযোগ বাড়বে। সংকল্পের দৃঢ়তা অগ্রগতির পথে সহায়ক হবে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন।

পরিশ্রমের ফল ভালো হবে। ইতিবাচক কোনো পরিবর্তনের সুযোগ পাবেন।

তুলা

সামাজিক মর্যাদা বাড়বে। যৌথ কাজে সাফল্য পেতে পারেন। পুরনো সম্পর্ক নবায়ন হতে পারে।

কোনো বন্ধুর পরামর্শ কাজে লাগবে। একটু কৌশলী হলে নিজেকে ভাগ্যবান মনে করার সুযোগ পাবেন।

বৃশ্চিক
আর্থিক চাপ থাকতে পারে। ভুল সিদ্ধান্তের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। কাজে জটিলতা দেখা দিলে শক্ত হাতে হাল ধরতে হবে।

বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন। শরীর ভালো রাখুন।

ধনু
আপনার কাজে অন্যদের প্রশংসা পাবেন। ঘর-পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক যোগাযোগ শুভ।

পাওনা আদায়ে কিছুটা দেরি হবে। প্রিয় মানুষের সঙ্গে আলোচনায় স্বস্তি পাবেন।

মকর
কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। বন্ধুস্থানীয় ব্যক্তির দ্বারা উপকৃত হবেন। ব্যবসায় প্রসার লাভ হবে।

আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। পরিকল্পনা বাস্তবায়নে আলস্যের প্রশ্রয় দেবেন না।

কুম্ভ
কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। সামাজিক কাজে সুনাম হবে। নতুন কোনো সুযোগ আসতে পারে।

দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। সুন্দর বক্তব্যে সবার মন জয় করতে পারবেন।

মীন
আপনার চিন্তা যথাযথভাবে প্রকাশ করতে পারবেন। কারো সাহচর্যে আনন্দ পাবেন। কাজের সুসংবাদ আসবে।

জরুরি কাজ ফেলে রাখবেন না। সবার সঙ্গে হাসিমুখ নিয়ে মিশুন।

 

এনএএন টিভি