প্রোটিন এগ সালাদ

দেহে আমিষের ঘাটতি পূরণ করতে এগ সালাদ খেতে পারেন। সকালের নাস্তা বা সন্ধ্যার স্ন্যাকস হিসেবেও খেতে পারেন।

উপকরণ

বাধাকপি ৮০ গ্রাম
গাজর ১০০ গ্রাম
সেদ্ধ করা আলু মাঝারি আকারের ২টি
সেদ্ধ করা ডিম ২টি
বেবি কর্ন ৪-৫টি
টকদই ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী

আলু, ডিম কিউব করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে কুচি করে রাখা বাধাকপি, টুকরো করে কেটে রাখা গাজর, বেবি কর্ন, আলু ও ডিম রাখতে হবে। তারপর টকদই, গোলমরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে।