সালাদকে আরও মুখরোচক এবং লেস ফ্যাট কিন্তু প্রোটিন এর মাত্রা বাড়াতে গ্রিলড চিকেন লেটুস সালাদ খেতে পারেন। খেতে পারেন লাঞ্চ অথবা ডিনারে।
উপকরণ
গ্রিলড চিকেন ব্রেস্ট পিস ১টি
লেটুস পাতা ৪-৫টি
লাল ক্যাপসিকাম ৮০ গ্রাম
চিকন করে কাটা শসা ১টি
পেঁয়াজ কুচি ১/২টি
মেয়নিজ ১/২ টেবিল চামচ
চিলি ফ্লেক্স ১/২ চা চামচ
মধু ১ চা চামচ
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
গ্রিলড চিকেন ব্রেস্ট পিস নিয়ে কিউব করে কেটে নিতে হবে। তারপর একে একে লেটুস পাতা, ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ কুচি দিতে হবে। মেয়নিজ, চিলি ফ্লেক্স, মধু এবং লবণ দিয়ে একত্রে মিশিয়ে দিলেই হয়ে গেল গ্রিলড চিকেন লেটুস সালাদ।
