জেনে নিন আপনার আজকের রাশিফল

ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল ।

মেষ
কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। মন ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় ভালো কাটবে। আপনি অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করবেন। শুভ সময়ের সদ্ব্যবহার করুন। সবার সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখুন।

বৃষ
আত্মবিশ্বাস বাড়বে। চাকরির সন্ধানে থাকা জাতকরা শুভ খবর পেতে পারেন। আর্থিক চাপ কিছুটা বাড়বে। দূরে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। কাজে একটু জটিলতা থাকলেও সাফল্য পাবেন।

মিথুন
কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটার সম্ভাবনা। ভালো ব্যবহার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। নতুন কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে। পরিকল্পনা অনুযায়ী এগোবেন। বিচক্ষণতার সঙ্গে কাজ করবেন।

কর্কট
জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। পরিবারের সদস্যদের সঙ্গে মতান্তর হতে পারে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন।

সিংহ
প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ব্যক্তিগত যোগাযোগ ভালো হবে। আত্মীয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। আয়ের ক্ষেত্র আগের তুলনায় আশাপ্রদ। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে। ভ্রমণ শুভ।

কন্যা
কোনো লাভজনক কাজ হাতে আসতে পারে। অর্থনৈতিক দিক ভালো যাবে। ব্যবসায় জটিলতা দূর হবে। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি হবে। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করতে হবে।

তুলা
উৎসাহ ও উদ্যমে অগ্রপথিকের ভূমিকা নিতে পারবেন। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। কোনো আকর্ষণীয় অফার পেতে পারেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন। বাণিজ্যিক বিষয়ে দক্ষতা ভালো ফল দেবে।

বৃশ্চিক
কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। কাছের কারো সাফল্যে আনন্দিত হবেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজের গতি কমে যেতে পারে। প্রত্যাশা পূরণে প্রচেষ্টা অব্যাহত রাখুন। সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করুন।

ধনু
বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হতে পারে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। কাজে কোনো ভুল সংশোধনের সুযোগ পাবেন। আয়ের চেষ্টায় অগ্রগতি হবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।

মকর
পেশাগত কাজে সুযোগ বাড়বে। কোনো একটি ঘটনায় নতুনভাবে আশার সঞ্চার হবে। কোনো ব্যাবসায়িক সিদ্ধান্ত আপনাকে লোকসানের হাত থেকে রক্ষা করবে। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন। সুস্থ থাকুন।

কুম্ভ
কোনো পরিকল্পনা সফল হতে পারে। ভাগ্যোন্নয়নের সুযোগ পাবেন। আপনার ভাবনা যথাযথভাবে প্রকাশ করতে পারবেন। কোথাও নিমন্ত্রিত হতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। পারিবারিক বন্ধন মজবুত করুন।

মীন
নতুন কাজের সুযোগ আসবে। অস্থিরতা ও ধৈর্যহীনতার কারণে কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। নিজেকে সংযত রাখুন। কাছের মানুষের পরামর্শ গ্রহণ করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

*আওয়ামী লীগের যৌথ সভা আজ