সব খাবার সবার জন্য উপকারি নয়। কিছু কিছু খাবার আছে যেগুলো পুরুষদের খাওয়া উচিত নয়। এগুলো খেলে পুরুষ বিপদ পড়বেন। বিশেষ করে তাদের বন্ধ্যাত্বের সমস্যা বাড়বে। চলুন, আজ এমনই পাঁচটি খাবার সম্পর্কে জেনে নেয়া যাক :-
কোল্ড ড্রিংকস
গরমে নাজেহাল হয়ে অনেকেই চুমুক দেন কোল্ড ড্রিংকসে। কিন্তু কোল্ড ড্রিংকস প্রীতিই কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এমনকি নিয়মিত এই পানীয় গলায় ঢাললে বন্ধ্যাত্বের ফাঁদে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তাই প্রায়শই কোল্ড ড্রিংকস খাওয়ার বদভ্যাস থাকলে আজ থেকেই বাদ দিন। পুরুষরা নিয়মিত এই পানীয় পান বন্ধ্যা হয়ে যেতে পারেন।
প্রসেসড মিট
শেষ এক দশকে প্রসেসড মিট খাওয়ায় অভ্যস্ত হয়ে উঠেছেন অনেকেই।
আর আমাদের এমন প্রসেসড মিট প্রীতি দেখেই কপালে হাত উঠছে বিশেষজ্ঞদের।
তাদের কথায়, এই ধরনের প্রক্রিয়াজাত মাংস স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এমনকি গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত এই ধরনের মাংস খাওয়ার কারণে স্পার্মের সংখ্যা কমে যায়।
এমনকী স্পার্ম ঠিকমতো চলাফেরা করতেও পারে না। তাই বিপদ ঘটার আগেই প্রসেসড মিট খাওয়ার লোভ কমান।
ফাস্টফুড
চপ, সিঙারা, বিরিয়ানি, কাটলেটের মতো ফাস্টফুড খাওয়ার বদভ্যাসে এবার লাগাম পরাতে হবে। নইলে বাবা স্বপ্ন অপূর্ণই রয়ে যাবে।
কেননা, এইসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট। আর এই দুই উপাদান কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
গবেষণায় দেখা গিয়েছে, এইসব খাবার নিয়মিত খেলে হার্টের অসুখ, সুগার, প্রেশার এবং কোলেস্টেরলের ফাঁদে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
এমনকি কমতে পারে স্পার্ম কাউন্টও। তাই পুরুষেরা যত দ্রুত সম্ভব এইসব খাবার থেকে তফাত যান।
মিষ্টিজাতীয় খাবার
কেক, পেস্ট্রিসহ আপনার প্রিয় রসগোল্লা, চমচম খাওয়ার লোভ এবার সামলাতে হবে বন্ধু। নাহলে ইনফার্টিলিটির খপ্পরে পড়ার আশঙ্কা কয়েকগুণ বাড়বে।
একাধিক গবেষণায় দেখা গেছে,
এইসব মিষ্টি খাবার নিয়মিত খেলে রক্তে সুগারের মাত্রা বিপদসীমা ছাড়িয়ে যেতে সময় লাগে না। আর এরই নেতিবাচক প্রভাব পড়ে ফার্টিলিটির উপর।
এছাড়া এই ধরনের রিফাইন কার্ব খাওয়ার কারণে পুরুষ শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমতে শুরু করে। যার ফলস্বরূপ পিছু নেয় বন্ধ্যাত্ব।
মদ্যপান
মদের মতো বিষাক্ত পানীয় নিয়মিত মুখে তোলার অভ্যাস থাকলে এবার ছাড়তে হবে।
নইলে যে বাবা হওয়ার ইচ্ছে কোনওদিনও পূরণ হবে না।
কেননা, কিছু গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত মদ্যপান করলে স্পার্ম কাউন্ট কমে যাওয়া এবং ঘনিষ্ঠতায় অনীহাসহ একাধিক সমস্যার ফাঁদে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
তাই যেন তেন প্রকারেণ মদ্যপানে ফুলস্টপ দিন। এতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্থ হবে।

Comments are closed.