বিটরুট সালাদ

ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে এবং ত্বকের লাবণ্য ধরে রাখতে বিটরুটের জুড়ি নেই। এটি অত্যন্ত কার্যকরী ও জনপ্রিয় একটি সবজি।

উপকরণ

বিটরুট ২টি
ডালিম/ আনার ৪০ গ্রাম
কমলা ২টি
সুইট কর্ন ২০ গ্রাম
চেরি টমেটো ৪-৫টি
আ্যপেল সিডার ভিনেগার ২ চা চামচ
মধু ১ চা চামচ
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী

বিটরুট ৬-৭ মিনিট সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর কিউব করে কেটে নিতে হবে। একটি পাত্রে বিটরুট, ছিলে রাখা ডালিম, কিউব করে কাটা কমলা, ২ ভাগ করে কেটে রাখা টমেটো এবং সুইট কর্ন একত্রে রেখে তাতে লেবুর রস, আ্যপেল সিডার ভিনেগার ও লবণ দিয়ে মিশিয়ে নিন।

Share this news as a Photo Card