দেশের আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা
প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের
দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা,
পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কিমি. হতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন:
- নিজ ঘর থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনায় শ্বশুর-জামাইয়ের প্রাণহানি
- বিদ্যুতের দাম আরেক দফা বাড়তে পারে
- জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ
- প্রেমিকার বাবার ফোনে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি, অতঃপর
- ক্যারামেল পুডিং গরমের বিকেলে
- শুক্রবার-শনিবার ৭ ঘণ্টা এড়িয়ে চলুন বিমানবন্দর সড়ক
- কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা দিল কাঁকড়া-কুঁচে রফতানিতে
- গণতান্ত্রিক চর্চাকে কলুষিত করায় শরিক হবে না বাসদ
- ৫৫ বছর বয়সে স্বচেষ্টায় দ্বাদশ শ্রেণি পাস করলেন বিজেপি নেতা
- ইতিহাসের বড় জাহাজ ভিড়ল কক্সবাজারের মাতারবাড়িতে
- আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন
