নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে সংহতি প্রকাশ

সপ্তম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে সংহতি প্রকাশের মাধ্যমে নিরাপদ সড়কের দাবি জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

বুধবার (১৭ মে) সকালে মিরপুর মাজার রোড এলাকায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘রিথিংক মবিলাইজেশন’।

ওই মানবন্ধনে ঢাকা আহ্ছানিয়া মিশন যেসব দাবি জানায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. সড়কে মোটরযানের সর্বোচ্চ গতি নির্ধারণ, মানসম্মত হেলমেট নিশ্চিতকরণ

২.পরিবহনে শিশুদের উপযোগী আসন ব্যবস্থা নিশ্চিতকরণের পাশাপাশি সড়ক পথচারীবান্ধব করা।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সাথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ব্র্যাক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত আরবান প্রাইমারি সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের প্রতিনিধিরা যুক্ত হয়ে এই সংহতির সাথে একাত্মতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সড়কে যে ধরনের দুর্ঘটনা ঘটে তা অধিকাংশই গতির কারণে ঘটে থাকে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

অপরদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পাঁচ থেকে ২৯ বছর বয়সিদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।

আরও পড়ুন :

Share this news as a Photo Card