রাজধানীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

রাজধানীর শ্যামলীতে চিকিৎসক ও নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ মে) রাতে বাংলাদেশ শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ— চিকিৎসক ও নার্সের অবহেলায় শিশুটি মারা গেছে। তারা জানান, তিনদিন আগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৯ মাসের শিশুটি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান স্বজনরা।

যদিও এই অভিযোগকে ভিক্তিহীন উল্লেখ করে হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. আসিফ হান্নান। তিনি জানান, শিশুটি হাম ও নিউমোনিয়া আক্রান্ত ছিল। গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়।

শিশুটিকে হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে বলেও দাবি চিকিৎসকের। তবে, যদি কারো দোষ প্রমাণিত হয় তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।