সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকাল সোয়া ৪টার দিকে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। রোববার (২৩ জুন) তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধী নেন। ওই মেডিকেল বোর্ডের সদস্যরা রোববার তার হৃদযন্ত্রে পেসমেকার বসায়।

এনএএন টিভি

Share this news as a Photo Card