বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আবু সাঈদের কথা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (৮ই আগস্ট) বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এর আগে দুপুর ২.১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি।
অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হচ্ছে।
বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা আজ রাত ৮টায় শপথ নেবেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।
