একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ একমাত্র নিরাপদ। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ সিরিয়া, লিবিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভয়াবহ রূপ ধারণ করবে। তাই দেশ ও জনগণের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে।

আগামী ১লা ফ্রেবুয়ারি জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে শুক্রবার (২০ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-২ আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওদুদ এবং ৩ আসনের প্রার্থী জিয়াউর রহমানের নৌকার বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, ‘দেশ আজ উন্নয়নের রোল মডেল। এই অগ্রগতিকে ধরে রাখতে হলে আজকের তরুণেরা যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নৌকার বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে নৌকা প্রতীক বিজয়ের বিকল্প নেই। ধারাবাহিকভাবে দেশ অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, সদস্য শাহাবুদ্দিন ফরাজি,সদস্য নির্মল কুমার চ্যাটার্জী।

এ সময় চাঁপাইনবাবগঞ্জের ২ এবং ৩ আসনের আওয়ামী লীগের প্রার্থীরা বক্তব্য দেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card