বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এবং বিদোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের সব উপকেন্দ্র ও সাভার, ধানমন্ডি নগর হাসপাতালসহ দেশব্যাপী এই দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার বাদ আছর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল। পরে উপস্থিত সবাই ইফতার করেন সেখানে।
দোয়া মাহফিল পরিচালনা করেন ধানমন্ডি রোড নম্বর ৪/এ আল আসকা মসজিদের সহকারী ইমাম মাওলানা আনিসুর রহমান।
মিলাদ মাহফিলে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবুল কাশেম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মেয়ে বৃষ্টি চৌধুরী, ছেলে বারিশ হাসান চৌধুরী,
ভাই কর্নেল (অব.) নাসির উদ্দিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরী, বোন অধ্যাপক আলেয়া চৌধুরী,
খালেদা মোরর্শেদ মিনু, সেলিনা চৌধুরী মিলি, ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রধান চিকিৎসক অধ্যাপক ব্রি. জেনারেল ডা. মামূন মোস্তাফী (অব.),
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. একে মজিবুল হক,অধ্যাপক ডা. সৈয়দ মেজবাহ উদ্দীন, অধ্যাপক ডা. এনামুল হক,
অধ্যাপক ডা. আক্রাম হোসেন, অধ্যাপক ডা. ইকবাল হোসেন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার,
ডায়ালাইসিস সেন্টারের পরিচালক ডা. ব্রি. জেনারেল (অব) মহশীন উদ্দিন আহম্মেদ, নগর হাসপাতালের পরিচালক অধ্যাপক বদরুল হক,
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, অধ্যাপক ডা. শাহরিয়ার সাবেত, অধ্যাপক ডা. মাহবুবুর রহমান,
ব্রি. জেনারেল নিজাম উদ্দীন (অব.),পরিচালক অধ্যাপক ডা. শওকত আরমান, অধ্যাপক ডা. কোরাইশী,
সহযোগী অধ্যাপক কনা চৌধুরী, সহকারী অধ্যাপক নাসরিন সহযোগী অধ্যাপক এরশাদ জাহান নাছরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে পিএইচ এ ভবনে হলেও আয়োজন করা হয় দোয়া মাহফিলের।
এ সময় উপস্থিত ছিলেন
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা, ট্রাস্টি সন্ধ্যা রায়,
গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডা. মনজুর কাদের আহমেদ, গণ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন,
রেজিস্ট্রার এস তসাদ্দেক আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র পরিচালক হেলথ ডা. রেজাউল হক প্রমুখ।
আরও পড়ুন:
- ঈদযাত্রার প্রথম দিন ছিল স্বস্তিদায়ক : জাতীয় কমিটি
- নতুন আত্মজীবনীতে ‘ব্যক্তিগত’ স্মৃতি তুলে ধরবেন মালালা
- ঈদের জুতা পছন্দ না হওয়ায় ছেলের আত্মহত্যা
- রেললাইনে বসে হাওয়া খাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

Comments are closed.