দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের

বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তিতে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের মতামত ও রাজনৈতিক দলগুলোর সম্মতির বাইরে গিয়ে এমন কোনো চুক্তি করা উচিত নয়, যা দেশের সার্বভৌমত্ব বা স্বার্থের পরিপন্থী হতে পারে।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এ আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।

এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে এবং জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়।

এনএএন টিভি

Share this news as a Photo Card