নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ:আখতার আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এমনটাই জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখের বেশি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা ২৯৯টি আসনে ভোটগ্রহণ করেছি। আমরা ২৯৭টি আসনের ফলাফল বলব। চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আদালতের নির্দেশ অনুযায়ী বলছি না।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। গণভোট কাস্ট হয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

ইসি সচিব বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, তাতে জাতীয়তাবাদী দল বিএনপি ২০৯টি আসন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে ২টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন। গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পেয়েছে ১টি আসন। গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন। খেলাফতে মজলিস ১টি, আর ৭ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

 

এনএএন টিভি