পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত

বিলুপ্ত করা হয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি। আজ বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, নিরীহ, নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন। এই ক্রান্তিলগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশকিছু সংখ্যক সদস্য গতকাল মঙ্গলবার সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন।

জানা গেছে, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীনতম সংগঠন। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এ সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জন মানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, নিরীহ, নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন। এই ক্রান্তিলগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশ কিছু সংখ্যক সদস্য গতকাল মঙ্গলবার (০৬ আগস্ট) সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন।

সমিতির বর্তমান কার্যনিবাহী কমিটির সদস্যদের সঙ্গে বহু চেষ্টা করেও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন : পালানোর সময় আটক হলেন রাসিকের হিসাবরক্ষক

একাদশ শ্রেণিতে চতুর্থ দফার আবেদন শুরু ১১ আগস্ট

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস

এনএএন টিভি