প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২০০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারা দেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ৪ দফায় ২০০ মডেল মসজিদ উদ্বোধন করেছেন। মডেল মসজিদসমূহে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনি ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী, ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টি মসজিদের মধ্যে চার দফায় ২০০টি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
আরও পড়ুন:
- নরসিংদী তে সন্ত্রাসীদের হাতে নিহত পরিবারকে ঈদ উপহার
- অর্জুন-এর বোলিংয়ে ঘাটতি রয়েছে: লতিফ
- বঙ্গবন্ধু সেতুতে বুধবার টোল আদায় পৌনে ৩ কোটি টাকা
- রুপগঞ্জে ঈদের কেনাকাটা করতে গিয়ে খুন হয়েছেন গৃহবধূ
- ঈদ এ খাবারের পছন্দের তালিকায় রাখতে পরেন সেমাই কেক
- পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচললের অনুমতি ঈদ উপহার
- দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
- বাড়ি থেকে ডেকে নিয়ে মাদক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- প্রায় ৯ মাস পর পদ্মা সেতুতে উঠে মোটরসাইকেল আরোহীদের উল্লাস
- এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের মৃত্যু
- জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে দেশব্যাপী দোয়া মাহফিল
- বেইজিংয়ে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড; ২৯ জনের মৃত্যু
