কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর বসতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক।
সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা ১১টায় তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবেরাও উপস্থিত থাকতে পারেন।
বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার পাশাপাশি কারফিউ-পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের এবং তাদের অধীনস্থ দপ্তর ও সংস্থার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেসবের পরিসংখ্যানও চাওয়া হতে পারে আজকের বৈঠকে।
সার্বিক পরিস্থিতি আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে মন্ত্রী-সচিবদের নানা নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া বৈঠকে ‘মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদন’ অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।
সর্বশেষ মন্ত্রিসভার বৈঠক ১ জুলাই অনুষ্ঠিত হয়। সেই হিসাবে ২৮ দিন পর আজ ফের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরো পড়ুন:
- আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ চলছে
- ডিবি কার্যালয় থেকে বের হয়ে মারজুক রাসেল যা বললেন
- পেশাগত দায়িত্ব পালনের সময় এনএএন টিভির সাংবাদিক মাসুম চৌধুরী আহত
- স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির নরসিংদী জেলা কারাগার পরিদর্শন
- কাঁদলেন প্রধানমন্ত্রী, সাঈদসহ নিহতদের পরিবারে আর্থিক সহায়তা
- বন্ধই থাকছে ফেসবুক-টিকটক: তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক
- বৈধ অভিবাসীদের আড়াই লাখ সন্তান যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঝুঁকিতে
- শিশুর বমি হলে করণীয় কী?
