দুপুরের মধ্যে সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। এরমধ্যে ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সোমবার (২৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

সোমবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এর দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগে আগামী বুধবার (৩১ জুলাই) পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। বর্ধিত ৫ দিন দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আরও পড়ুন: ১১ জেলার ওপর দুপুর ১টার মধ্যে ১১ জেলায় ঝড়ের আশঙ্কা

দেশের আট জেলায় ঝড়ের সম্ভাবনা

প্রায় এক মাস পর বসতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক

আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ চলছে

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির নরসিংদী জেলা কারাগার পরিদর্শন

এনএএন টিভি

Share this news as a Photo Card