ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
সদস্য শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন। (ইন্না-লিরল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
তিনি ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় নিজ বাসায় থাকা অবস্থায় সোমবার রাত ১২ টায় অসুস্থ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ছিলেন ।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুল আলম জানান, শহিদুজ্জামান বেল্টুকে তারা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছেন।
বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু সাবেক সংসদ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে হারালাম। তিনি সকল স্তরের মানুষের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।”
শহিদুজ্জামান বেল্টু ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
