ব্যারিস্টার সুমনের নামে হত্যা মামলা

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের নামে হত্যা মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নীলফামারী জেলার মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ঢাকার আদাবর থানায় মামলাটি করেছেন। এতে শেখ হাসিনাসহ আরও অনেককে আসামি করা হয়েছে। এর মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছেন ২৯ নম্বর আসামি। যার ঠিকানা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সাকিব, ব্যারিস্টার সুমন ও ফেরদৌসকে যথাক্রমে মামলার ২৮ নম্বর, ২৯ নম্বর ও ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।

মামলার ২৯ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে—ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক সংসদ সদস্য, পিতা সৈয়দ এরশাদ আলী, সাং- সৈয়দ সাহেবের বাসা, বড়াইল, ডাকঘর চুনারুঘাট-৩৩২০, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।

মামলার ৫৫ নম্বরে উল্লেখ করা হয়েছে—ফেরদৌস আহমেদ, সাবেক সংসদ সদস্য, ঢাকা-১০।

গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন আছেন। এছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

এনএএন টিভি

Share this news as a Photo Card