ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে শনিবার (আগামীকাল) সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা
এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে শনিবার সন্ধ্যায় ৬টা সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সিঙ্গাপুরে যান।
তিনি সেখানে ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’
এবং পাশাপাশি কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ চলে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান- এর ২০২৩ সালের
সভাপতি জোকো উইদোদোর (জোকোই) আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন :
- দেশে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু
- কক্সবাজারে অস্ত্র কারখানায় র্যাবের হানা
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস, ভাড়া মাত্র ৩৫ টাকা
- তিনটি পণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের সুযোগ নেই
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪ রোগী
- বিব্রতবোধ ও বিনা অনুমতিতে দাওয়াত পত্রে নাম ও পদবী ব্যাবহার এর নিন্দাঃ
- সাময়িক বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত
- থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতাকে নির্যাতন, যা বললেন ডিএমপি কমিশনার
- শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যে আলোচনা হলো ম্যাক্রোঁর

Comments are closed.