সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, আর্থিক সহায়তা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারসহ আরও ৩৩টি শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। তাদের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। একজন একজন করে প্রধানমন্ত্রীর কাছে আসেন। তাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয়।

একরাতে বাবা-মা-ভাইসহ পরিবারের স্বজনদের হারানোর বেদনার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষার আমার নেই। আপনাদের কষ্ট আমি উপলব্ধি করতে পারি।

আর্থিক সহায়তা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ অন্যান্যরা।

সম্প্রতি কোটা বাতিল করে জারি করা সরকারের পরিপত্র অবৈধ করে হাইকোর্ট। ওই রায়ের পর আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

কিন্তু সেই আন্দোলন সহিংস রূপ ধারণ করলে প্রাণহানির ঘটনা ঘটে। সরকার বলছে, শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে নাশকতা চালিয়ে ফায়দা নিতে চেয়েছে বিএনপি-জামায়াত-শিবির ও জঙ্গিরা।

গত ১৮ জুলাই সারাদেশে ব্যাপক সহিংসতা চলে। বিটিভিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট চলে। নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে আট শতাধিক আসামি ছিনতাই করা হয়, যাদের মধ্যে রয়েছেন চিহ্নিত জঙ্গিরা। লুটে নেয়া হয় বহু অস্ত্র।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসময় উপস্থিত ছিলেন। সাক্ষাতের আয়োজনের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

আরও পড়ুন : বন্ধই থাকছে ফেসবুক-টিকটক: তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

নাশকতা মামলায় র‌্যাবের হাতে মোট গ্রেফতার ৩০৪ জন

৫ জিবি ডাটা বোনাস পাবেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা

আজ বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

এনএএন টিভি