পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী।
এর মধ্যে, সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন ও বেসরকারিভাবে ৪৪ হাজার ২৪৯ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।
সোমবার (৫ জুন) মধ্যরাতে হজযাত্রীদের বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে বলা হয়েছে,
‘রোববার রাত ১০টা বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম ছাড়াও প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ২১ মে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়।
মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন।
এছাড়া হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই থেকে। এ বছর হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে,
‘পবিত্র হজ উপলক্ষে এ বছর সর্বমোট ২৯ হাজার ১০৪টি ভিসা ইস্যু করা হয়েছে।
তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ভিসা পেয়েছেন ১৬ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার ৮৪ শতাংশ হজযাত্রী ভিসা পেয়েছেন।’
এদিকে, পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে, তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
আরও পড়ুন:
- সিলেটে ছেলের দায়ের কোপে বাবা খুন
- শীতলক্ষ্যা নদীর দুই তীরে উচ্ছেদ অভিযান
- বিশ্ব পরিবেশ দিবসে থাকছে যেসব কর্মসূচি
- আগামী মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল
- বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি
- রাজ-পরীমণির সংসারের পূর্ণতা কি তবে বিচ্ছেদ!
- জেনে নিন আপনার আজকের রাশিফলে কী আছে!
- কুমিল্লায় পুকুরে সাঁতার কাটতে নেমে কিশোরের মৃত্যু
- ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত জাতিসংঘের

Comments are closed.