প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও চারটি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
শনিবার বিকালে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এরপর তিনি যোগ দেন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।
সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন।
এর আগে সকালে সমুদ্রের শহরে গিয়ে চট্টগ্রাম (দোহাজারী)-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন করেন সেখানে স্থাপিত আইকনিক রেল স্টেশনও।
দুপুর ১টায় উদ্বোধনের পর আইকনিক রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে ১টা ২১ মিনিটে টিকিট কাটেন প্রধানমন্ত্রী।
এরপর সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীর হুইসেল বাজানোর মাধ্যমে ১টা ২৭ মিনিটে কক্সবাজার থেকে রামুর উদ্দেশে ছেড়ে যায় একটি ট্রেন।
আরও পড়ুন :
- যশোরে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার দায়ে গ্রেপ্তার দুই
- প্রধানমন্ত্রী নরসিংদীতে আগমনে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
- ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে ফের আন্দোলনে শ্রমিকরা, উত্তপ্ত গাজীপুর
- ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত, আটক ৩
- প্রধানমন্ত্রী নরসিংদীতে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
- রাফাহ সীমান্ত দিয়ে গাজা ছাড়ছেন বিদেশিরা
- চকরিয়ায় অটোরিকশা থেকে ছিটকে প্রাণ গেল গৃহবধূর
- মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে কাল
- ঢাকা-চট্টগ্রাম ও এশিয়ান মহাসড়কে বিএনপির অবরোধ
- হাসপাতালে নেয়ার সময় মাঝপথেই মৃত্যু পরিচালকের
- নরসিংদীর কৃতি সন্তানদের অর্জন উদযাপন ও সম্মাননা ক্রেষ্ট প্রদান
- নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনের শাহাদাত বার্ষিকীতে অন্ধদের মাঝে বস্ত্র ও খাবার বিতরন

Comments are closed.