ওমরাহ শেষে দেশে ফিরলেন বাবর

দেশে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর। দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব যান।

প্রায় তিন সপ্তাহ বিদেশ সফর শেষে তিনি আজ দেশে ফিরলেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card