খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
আজ খালেদা অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে না পারার প্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান নতুন দিন ধার্য করেন।
১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য এদিন ধার্য ছিল। অপর ১০ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ছিল আজ।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয়।
এদিকে ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।
আরও পড়ুন :
- রাজধানীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যা
- ধর্ষণ মামলায় অবশেষে কারাগারে পাঠানো হলো বড় মনিরকে
- মেডিকেলে চান্স না পেয়ে আত্নহত্যা করলো শিক্ষার্থী!
- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত
- মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ইন্তেকাল করেছেন
- ‘মোখা’র তাণ্ডবে এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো
- ফতুল্লায় যৌতুকের দাবিতে আইনজীবী স্ত্রীকে মারধর
- মোখা‘র বিপৎসংকেত উপেক্ষা করে বেরিয়ে বাড়ি ফিরলেন মৃত
