ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা বা কর্মচারী বিভাগীয় প্রধানের অনুমোদন ছাড়া কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে কথা বলতে পারবেন না।
বৃহস্পতিবার (৬ জুলাই) এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়েছে।
উক্ত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে,
‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর ২২ নম্বর বিধির ব্যত্যয় ঘটিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারী বিভাগীয় প্রধানের অনুমোদন ছাড়া কিংবা
প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার ও টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্র-পত্রিকা বা অনলাইন মাধ্যমে বক্তব্য বা মতামত বা নিবন্ধন বা পত্র প্রকাশ করতে পারবেন না।’
এতে আরও বলা হয়,
‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য বা মতামত গ্রহণ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।’
আরও পড়ুন:
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিৰ্মাণ কাজ পরিদর্শনে ওবায়দুল কাদের
- ব্রাজিলে ভবন ধসে শিশুসহ নিহত ৮, নিখোঁজ ৫
- মা হারা হারালেন টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী
- বর্ষাকালে বিভিন্ন রোগ প্রতিরোধে যা যা করণীয়!
- দেশের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- তামিম ইকবাল পর গণভবনে ডাক পড়ল পাপনের
- নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা
- প্রধানমন্ত্রীর কথা রাখতে অবসর থেকে সড়ে আসলেন তামিম
- ইতালিতে বৃদ্ধাশ্রমে আগুন; শ্বাসকষ্টে ৬ জনের মৃত্যু
- জাপানি সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা চীনের
- ৬৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার হাজি
- ডিজনি তারকা ও পপ গায়িকা কোকো লি আত্মহত্যা করেছেন
- চাটমোহরে ট্রেনের ধাক্কায় ট্রলিতে থাকা যুবকের মৃত্যু
- পুলিশ সদস্যের প্রেমের টানে নোয়াখালীতে পেরুর তরুণী
