গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাখা হবে।
একই সঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে শ্রদ্ধা জানানো হবে।
বুধবার (১২ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন আলফাতুন নেসা মায়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
পর দিন ১৪ এপ্রিল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে।
জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। বর্তমানে তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দেয়।
এ ছাড়া তিনি অপুষ্টিসহ গুরুতর সেপটি সেমিয়ায় আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন:
- ৩৫ বছর ধরে এক শার্ট-প্যান্ট পরেছেন ডা. জাফরুল্লাহ
- ঈদ কে সামনে রেখে তৈরি হচ্ছে পিতলের রুলিবালা
- বিরাট-আনুশকার মেয়েকে ধর্ষণের হুমকি
- বিশ্ব মন্দার কবলে পরার শঙ্কা কি সত্যি হচ্ছে
- ডা. জাফরুল্লাহ নিজের পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলেছিলেন
- বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ স্থানে ঢাকা
- ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই
- দেশের ৫৩টি জেলা দাবদাহে অতিষ্ঠ
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই
এন এ এন টিভি
