প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে আরাফাত!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাইকেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বর্তমানে গণভবনে অবস্থান করছেন। তিনি এখনও গণভবন থেকে বের হননি।’

গণভবনের একটি সূত্র থেকে জানা যায়,

‘মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্ত্রীসহ গণভবনে প্রবেশ করেছেন মোহাম্মদ এ আরাফাত।’

‘গতকাল রাতে তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে একবার দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী আজ বিকেলে স্ত্রীসহ সাক্ষাতের সময় দেন।’

সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। সোমবার () অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ী হয়েছেন তিনি।

আরও পড়ুন:

এনএএন টিভি