২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন। এদের মধ্যে ঢাকায় ৬০৩ জন এবং ঢাকার বাইরে ২১৭ জন ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৫০২ জন ভর্তি রয়েছেন।
এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ১ হাজার ৭৭৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৭২৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন।
এদের মধ্যে ঢাকায় ৮ হাজার ৫৭৪ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৪৪ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৫৪৯ জন।
তাদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৭৫০ এবং ঢাকার বাইরে ২ হাজার ৭৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৭ জন প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন :
- কক্সবাজারে কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাঠের স্তূপে অগ্নিকান্ড
- নকলায় অতিরিক্ত ভাড়া আদায়; ১৩ হাজার টাকা জরিমানা
- লাইমানে রুশ হামলায় ৮ জনের প্রাণহানি
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিৰ্মাণ কাজ পরিদর্শনে ওবায়দুল কাদের
- বয়সের আগেই পেকে যাওয়া চুল নিয়ে চিন্তিত, যা যা করণীয়!

Comments are closed.